Home => Press Release
Press Releases
মসজিদে আগুন জ্বালিয়ে যারা এর পবিত্রতা নষ্ট করে বিশৃংখলা সৃষ্টি করছে তারা এজিদের অনুসারী -বন ও পরিবেশ মন্ত্রী (Sun, Feb 24th, 2013)
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে এবং ইসলামের মর্যাদা রক্ষার্থে আলেম সমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপপ্রচার চালিয়ে যারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে মসজিদে আগুন জালিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করছে, দেশে হরতাল ডেকে বিশৃংখলা সৃষ্টি করছে তারা এজিদের অনুসারী। এই এজিদের অনুসারী, ফিৎনা সৃষ্টিকারী, মওদুদীবাদীদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে দেশের সকল আলেম ওলামাগণকে আহবান জানান মন্ত্রী।
আজ রবিবার বিকেলে বায়ত....read more
মসজিদের পবিত্রতা রক্ষার্থে সরকার প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহন করবে-ধর্ম প্রতিমন্ত্রী (Sat, Feb 23rd, 2013)
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি বলেছেন, মসজিদকে যাতে কেউ রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে না পারে এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ধর্মের নামে বিভ্রান্তি সৃস্টিকারীদের অপতৎপরতা রোধে যতটা আপোসহীন, নাস্তিকদের বিরুদ্ধেও তেমনি আপোসহীন।
গতকাল রাজধানী ঢাকা’সহ সারা দেশব্যাপী জামায়াত শিবির ও ইসলামী সমমনা দলগুলোর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা ব....read more
ইসলামিক ফাউন্ডেশনের এক জরুরী মতবিনিময় সভায় একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক প্রেরণ প্রসঙ্গে। (Sat, Feb 23rd, 2013)
সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলস্নাহ।
ইসলামিক ফাউন্ডেশন গতকাল বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে মসজিদের পবিত্রতা রক্ষা, নবীপ্রেম এবং জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক মতবিমিয় সভার আয়োজন কারা হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, রোববার বিকাল ৩.০০ টায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থান....read more
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে
ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (Thu, Feb 21st, 2013)
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৩৪ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২১ ফেব্রম্নয়ারি) বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে ‘ইসলাম প্রচারে গাউছুল আযম হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)’ শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ সিরাজুল হক-এর সভাপতিতেব উক্ত মাহফিলে ওয়াজ করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া ও....read more
বিষয়:ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিলে একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক প্রেরণ প্রসঙ্গে। (Wed, Feb 20th, 2013)
সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলস্নাহ।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রম্নয়ারি মহান আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি, ২০১৩, বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় আজিমপুর কবরস্থানে এবং বেলা ১১.০০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ মাগরিব সন্ধ্যা ৬.২০ টায় পবিত্র ফাতেমা ইয়াজদেহাম উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ....read more
ব্লগার রাজীব হত্যার প্রতিবাদ (Sun, Feb 17th, 2013)
ব্লগার রাজীব হায়দার হত্যার প্রতিবাদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দেশের ৩৮ হাজার শিক্ষা কেন্দ্রের আঙ্গীনায় বরিবার সকালে জাতীয় সংঙ্গীত ও কালোপতাকা উত্তোলন করা হয়। এতে প্রাক প্রাথমিক প্রকল্পের প্রায় ১২ লাখ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে ব্লগার রাজীব হায়দারকে রাজধানীর মিরপুরের পলাশনগরে অজ্ঞাতনামা ব্যাত্তিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শনিবার ভোরে ব্লগার রাজীব হায়দারের পিতা ডা.নাজিম উদ্দিন বাদী হয়ে অঙ্গতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। রাজীব....read more
জাতীয় চাঁদ কমিটির সভায় সিদ্ধান্ত-
পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
কাল থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু
আগামী ২২ ফেব্রম্নয়ারি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম (Mon, Feb 11th, 2013)
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৪ হিজরী সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১২ ফেব্রুয়ারী ২০১৩ খৃষ্টাব্দ, মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ২২ ফেব্রুয়ারী, শুক্রবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য মন্ত্র....read more
কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা (Sun, Feb 10th, 2013)
১৪৩৪ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারী ২০১৩ খ্রিস্টাব্দ সোমবার, সন্ধ্যা ৬.১৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নো....read more
ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনে এসে ধর্ম মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি--
প্রশিক্ষিত জনবলের কোন বিকল্প নেই (Thu, Feb 7th, 2013)
ধর্ম বিষয়ক মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান বলেছেন, সুপ্রশিক্ষিত জনবল ছাড়া একটি প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। তাই প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ আগারগাস্থ ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনে আসলে কমিটির সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কলেবর এখন অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সবাইকে মিলে প্রতিষ্ঠানের আরো উন্নতির জন্য কাজ করার আহবান জান....read more
ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতী মাহফিলে ইফা মহাপরিচালক--
বিশ্ব শান্তির জন্য আলেমরা কাজ করে চলেছে (Wed, Feb 6th, 2013)
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আলেমরা কাজ করে চলেছে। আর আলেমরাই পারে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে। হক্কানি আলেমরা দ্বীনের দাওয়াতের কাজে নেই বলেই অশান্তি বিরাজ করছে। তিনি বলেন, সারা বিশ্বের শান্তির জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
আজ বুধবার ময়মানসিংহ জেলায় দুই দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের প্রশিক্ষন কোর্স ও সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ওলামা-....read more

