Home => Press Release => View Details
ইসলামিক ফাউন্ডেশনে আগামীকাল ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং-এর ওপর সেমিনার
(Sat, Oct 1st)
আগামীকাল (২/১০/২০১০) দুপুর ২-০০ টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগারগঁাওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং-এর ওপর এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. আবুল বারাকাত এবং বিশেষ আলোচক হিসেবে বিচারপতি আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর আবু বকর সিদ্দিক ও সাবেক সচিব এ জেড এম শামছুল আলম বক্তৃতা করবেন। এছাড়া ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং-এর ওপর গবেষণার শুভ সূচনার লক্ষ্যে অর্থনীতিবিদ, আলেম-ওলামা, ইসলামী চিমত্মাবিদ ও বিশেষজ্ঞগণ মতবিনিময় করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সেমিনারে সভাপতিত্ব করবেন।
