Home => Press Release => View Details

কাল ইসলামিক ফাউন্ডেশনে ঢাকা বিভাগীয় ইমাম সম্মেলন

(Wed, Dec 7th)

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় ‘মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ঢাকা বিভাগীয় পর্যায়ের সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় বায়তুল মুকাররম মিলনায়নে উদ্বোধন ও দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি, প্রতিমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান চৌধুরী, গর্ভনর, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস ও সামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন উপস্থিত থাকবেন। আলোচনা করবেন হযরত মাওলানা লিয়াকত আলী, শিক্ষা সচিব, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ‘মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নূরুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডভোকেট মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর শাখা, বাংলাদেশ আওয়ামীলীগ এবং শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, গভর্নর, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস, সামীম মাহাম্মদ আফজাল, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ও আলহাজ্ব মাওলান মুজিবুর রহমান যুক্তিবাদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সদস্য, জাতীয় যাকাত বোর্ড উপস্থিত থাকবেন। আলোচনা করবেন হযরত মাওলানা সাবিবর আহমদ মমতাজী, মহাসচিব, জমিয়াতুল মোদারেসিন কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জিল্লুর রহমান।

(মোহাম্মদ আনোয়ার কবির)
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৯৫৮৭৯৯