Home => Press Release => View Details
জার্মান মুসলিম প্রতিনিধিদলের ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন
(Tue, Nov 29th)
জার্মানীর একটি মুসলিম প্রতিনিধিদল আজ (২৯/১১/২০১১) বেলা ১২ টায় ইসলামিক ফাউন্ডেশনের আগারগঁাওস্থ কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তারা ইসলামিক ফাউন্ডেশন প্রেস, ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। তাদেরকে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।
৪ সদস্যের জার্মান প্রতিনিধি দলে ছিলেন ন্যুরেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হ্যারি বের ও বখুম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রউফ মিলান। এ সময় নটরডেম কলেজের শিক্ষক জ্যোতি এইচ গোমেজ, ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ সাহাবুদ্দিন খান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এএমএম সিরাজুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, ইসলামিক মিশন বিভাগের পরিচালক ডাঃ খিজির হায়াত খান, গবেষণা বিভাগের পরিচালক ড. আবদুল্লাহ আল মা’রূফ, প্রেস ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী, উপ-সচিব জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জার্মান প্রতিনিধি দলের উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, পৃথিবীতে আজ যে হানাহানি, খুনোখুনি ও জঙ্গিবাদ তার অন্যতম কারণ শ্রমমূল্য বৈষম্য। বাংলাদেশে একজন শ্রমিক সারাদিন কাজ করে এক থেকে দুই ডলার মজুরি পায় অথচ সমান কাজ করে উন্নত বিশ্বের একজন শ্রমিক আশি থেকে একশ ডলার বেতন পায়। তিনি বলেন, পৃথিবীর মোট সম্পদের আনুমানিক মাত্র বিশ শতাংশ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান তথা মৌলিক চাহিদা পূরণে ব্যয় হয়, বাকি আশি শতাংশ মানুষকে ধ্বংস, হত্যা তথা অকল্যাণের কাজে ব্যয় হয়। এ বিষয়ে বিশ্বের সকল চিন্তাশীল লোকদের ভাবতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আরো বলেন, জাতিসংঘের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সৈনিকরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে প্রশংসিত হচ্ছে। এ কারণে বিশ্বের দুটি দেশে (সিয়েরালিওন ও কঙ্গো) বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শান্তির মডেল জাতিসংঘে গৃহীত হয়েছে। এদেশের ১ কোটির অধিক জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। এরাই বিশ্বে শান্তির ঢাল হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশের লক্ষ্যে সারা বিশ্বের চিন্তাশীল ব্যক্তিদের কাজ করার আহবান জানান।
(মোহাম্মদ আনোয়ার কবির)
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৯৫৮৭৯৯