Home => Press Release => View Details
৩ দিনব্যাপী ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু
(Mon, Nov 28th)
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনারদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের আগারগঁাওস্থ প্রধান কার্যালয়ে শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবদুল জলিল জমাদার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এএমএম সিরাজুল ইসলাম ও ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মুহাম্মদ তাহের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সোবহান গোলাপ বলেন, একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধে শিশু ও নারী হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনকারী তথা যুদ্ধাপরাধী এবং দুর্নীতিবাজ ছেলেদের বাঁচানোর জন্য খালেদা জিয়া রোড মার্চ করছেন। তিনি বলেন, বিগত জোট সরকারের শাসনামলে আধাঘন্টার ব্যবধানে সারাদেশে ৫০০টি স্থানে বোমা বিস্ফোরণের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশে পরিণত হয়েছিল। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছে।
তিনি আরো বলেন, ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার মত নৃশংস কোনো হত্যাকান্ড পৃথিবীর কোনো সভ্য দেশে ঘটেনি। জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যু প্রতি মূহুর্তে তাড়া করছে। আল্লাহ’র অসীম রহমতে তিনি বেঁচে আছেন।
কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে কর্মরত ১০০ জন ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনার অংশগ্রহণ করেন।
(মোহাম্মদ আনোয়ার কবির)
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৯৫৮৭৯৯