Home => Press Release => View Details

শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের উন্নয়নে একটি কওমী শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে

(Wed, Jul 4th)

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার বিশেষ গুরম্নত্ব দিয়েছে। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের উন্নয়নে একটি কওমী শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। ১শ’ টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত ৩১টি মাদ্রাসায় ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে ডিজিলালে রম্নপামত্মরের কাজ করা হচ্ছে। ইতোমধ্যে পবিত্র কোরআন ডিজিলাল ফর্মে রম্নপামত্মর করা হয়েছে। এর মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে পবিত্র কুরআনের তেলাওয়াত শোনা এবং বাংলা ও ইংরেজী ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ পড়া যাবে। ইসলামিক ফাউন্ডেশনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন-এর কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ ০৪ জুলাই, বুধবার সকাল ১০.৩০ টায় বঙ্গবন্ধু আমত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের সহজ কুরআন শিক্ষা কোর্স সম্পন্নকারী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে অনুবাদ’সহ পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশে ধর্মের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের দেশের ধর্মপ্রাণ আলেম সমাজ এ ব্যপারে সচেতন ও সোচ্চার থাকায় আমরা সমাজ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ বিতাড়িত করতে পেরেছি। এসময় সন্ত্রাস বিরোধী আন্দোলনে দেশের আলেম সমাজের এই ঐক্যবদ্ধ ভূমিকার কথা মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরার বিষয়টিও উলেস্নখ করেন।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতার হাতে গড়া একটি জাতীয় প্রতিষ্ঠান। ইসলামের প্রচার প্রসার, ইসলামের মর্মবাণী জনগণের সামনে তুলে ধরা এবং একটি কল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। ইমামদের কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় দরিদ্র জনগোষ্টির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে্য ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ সরকারের একটি বড় প্রকল্প। ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচী বাসত্মবায়নের ক্ষেত্রেও এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফ শিক্ষার পাশাপাশি প্রাক-প্রাথমিক সত্মরে বাংলা, ইংরেজী, অংক ও নৈতিকতা শিক্ষার বিষয়ে পাঠদান করা হচ্ছে। আমাদের এ পদক্ষেপের ফলে ৪০ হাজার ইমাম ও আলেমের এবং ৫ হাজার ৮শ’ দ্বীনদার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ পর্যমত্ম ৪২ লাখ ১৬ হাজার ৮শ’ শিক্ষার্থীকে শিক্ষা দান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৫১টি রিসোর্স সেন্টার ও ৪শ’ ৮৫টি মডেল রিসোর্স সেন্টার পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি। ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাসত্মবায়নাধীন ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ বর্তমান সরকারের একটি জননন্দিত ও সফল প্রকল্প। এ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক সত্মরে শিশু শিক্ষা, স্কুলগামী ও ঝরেপড়া শিশুদের জন্য পবিত্র কুরআন শিক্ষা এবং বয়স্কদের জন্য সচেতনতা ও গণশিক্ষা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর সফল ভাবে হজ ব্যবস্থা হচ্ছে এবং হাজীদের সংখ্যা বাড়ছে। সরকারি ব্যবস্থাপনায় মানুষ এখন পবিত্র হজ পালন করতে যাচ্ছে।
ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলামিক ফাউন্ডেশন ইমামদের প্রশিক্ষেত করে সমাজে তাদের অবস্থান সুদৃড় করছে। প্রতিষ্ঠানটি ইসলামের নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জঙ্গী ও সন্ত্রাসের জন্ম দিয়েছে তথাকথিত ইসলামি বুদ্ধিজীবীরা। মুসলমান মুসলমান বিভেদ সৃষ্টি করা আলেমদের কাজ নয়। একদল মোনফেক আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ইসলামিক ফাউন্ডেশন দ্বীনী দাওয়াত দেয়ার পাশাপাশি জাতি গড়ার কাজ করে যাচ্ছে বলেও জানান মহাপরিচালক। তিনি আরো বলেন, পৃথিবীর মাটিতে মানুষকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন। মোনফেকদের হাত থেকে দেশকে রক্ষা করে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার জন্যে আলেমদের প্রতি আহবান জানান, তিনি।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের সহজ কুরআন শিক্ষা কোর্স সম্পন্নকারী শ্রেষ্ঠ ৩০ শিক্ষার্থীর মাঝে অনুবাদ’সহ পবিত্র কুরআন শরীফ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। পরে অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।

(বিলস্নাল বিন কাশেম)
জনসংযোগ কর্মকর্তা
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৭৮৪২২৭