Home => Press Release => View Details

তথাকথিত ইসলামি বুদ্ধিজীবীরা আলেমদের হাত থেকে কলম ও ইসলামি সংস্কৃতি ছিনিয়ে নিয়েছে- ইফা মহাপরিচালক

(Mon, Aug 6th)

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, বর্তমান বিশ্বে আধুনিক শিক্ষিত তথাকথিত ইসলামি বুদ্ধিজীবীরা আলেমদের হাত থেকে কলম ও ইসলামি সংস্কৃতি ছিনিয়ে নিয়েছে। আজ সোমবার (১৭ রমজান ১৪৩৩ হিজরী, ৬ আগস্ট, ২০১২ ইং তারিখ) বাদ আসর ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক কর্মসূচীর আওতায় ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনার সাথে সম্পৃক্ত লেখক, গবেষক, সাহিত্যিক, সম্পাদক, বুদ্ধিজীবী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে আলোচনাসভা, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে এ মমত্মব্য করেন, তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আরো বলেন, এসব তথাকথিত ইসলামি বুদ্ধিজীবীদের কারণে ইসলামের দাওয়াতের কাজ বাধাগ্রস্থ হচ্ছে। তিনি বলেন, ইসলামের দাওয়াতের কাজ করবেন হক্কানি আলেমগণ। একসময় হক্কানি আলেমগণই সারা বিশ্বে শামিত্মর বাহণ হবেন বলেও জানান তিনি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও ইসলামী চিমত্মাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামি চিমত্মাবিদগণ ইসলাম সম্মত জীবনযাপন করতে সবাইকে আহবান জানান। তারা বলেন, ইসলাম হচ্ছে মানবকল্যাণের একমাত্র ধর্ম।

(বিলস্নাল বিন কাশেম)
জনসংযোগ কর্মকর্তা
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৭৮৪২২৭