Home => Press Release => View Details
২ দিনব্যাপী ফিল্ড সুপারভাইজারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
(Mon, Nov 14th)
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় ফিল্ড সুপারভাইজারদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের আগারগঁাওস্থ প্রধান কার্যালয়ে শুরু হয়েছে।
সাবেক প্রধান তথ্য কমিশনার ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। স্বাগত বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এএমএম সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, মসজিদভিত্তিক গণশিক্ষা আমাদের ঐতিহ্যবাহী মক্তবী শিক্ষার আধুনিক রূপ। এর মাধ্যমে কচি বয়সে কোমলমতি শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা দেয়া হচ্ছে। শিক্ষা বিস্তারে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারগণ উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিবেন এবং তারা কুরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন না বলে তিনি প্রত্যাশা করেন। সারা বাংলাদেশে প্রতিটি মসজিদকে গণশিক্ষার আওতায় আনার লক্ষ্যে কাজ করার জন্য তিনি আহবান জানান।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামিক ফাউন্ডেশন মানুষকে সুন্দর মানুষ বানানো লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বস্ত্তর উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। মানব উন্নয়ন হলে বস্ত্তর উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শান্তির মডেল জাতিসংঘে গৃহীত হয়েছে। এদেশের ১ কোটির অধিক জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। এরাই বিশ্বে শান্তির ঢাল হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে কর্মরত ১৫০ জন ফিল্ড সুপারভাইজার অংশগ্রহণ করেন।
(মোহাম্মদ আনোয়ার কবির)
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৯৫৮৭৯৯