Home => Press Release => View Details

কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

(Sun, Sep 16th)

১৪৩৩ হিজরি সনের পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধামত্ম গ্রহণের জন্য আগামীকাল ১৭ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ, সোমবার সন্ধ্যা ৬.৪৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন (বায়তুল মুকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিতব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

(বিল্লাল বিন কাশেম)
জনসংযোগ কর্মকর্তা
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১-৭৮৪২২৭