Home => Press Release => View Details

কাল ইসলামিক ফাউন্ডেশন-এর ‘ইসলামের প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক মতবিনিময় সভা

(Sun, Sep 25th)

ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১-৩০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইসলামের প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর, সাবেক সচিব ও প্রথম প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা, দৈনিক ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক ও পিআইবি’র চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব ও দৈনিক আমাদের সময়-এর বিশেষ সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন।

(মোহাম্মদ আনোয়ার কবির)
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ইসলামিক ফাউন্ডেশন
মোবাইল ০১৭১১৯৫৮৭৯৯