Wecome To Islamic Foundation
Islamic Foundation is an autonomous organization under the Ministry of Religious Affairs in Bangladesh working to disseminate values and ideals of Islam and carry out activities related to those values and ideals. The Head Office of the Foundation is in Dhaka, which is supported by 6 divisional offices and 64 district offices, as well as 7 Imam Training Academy Centers and 29 Islamic Mission Centers. The Director General is the Chief Executive of the Foundation... Read More
Latest Press Releases
কাল ইসলামিক ফাউন্ডেশনে ঢাকা বিভাগীয় ইমাম সম্মেলন
(Wed, Dec 7th, 2011)
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় ‘মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ঢাকা বিভাগীয় পর্যায়ের সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় বায়তুল মুকাররম মিলনায়নে উদ্বোধন ও দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি, প্রতিমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান চৌধুরী, গর্ভনর, ইসলামিক ফাউন্ডে....read more
জার্মান মুসলিম প্রতিনিধিদলের ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন (Tue, Nov 29th, 2011)
জার্মানীর একটি মুসলিম প্রতিনিধিদল আজ (২৯/১১/২০১১) বেলা ১২ টায় ইসলামিক ফাউন্ডেশনের আগারগঁাওস্থ কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তারা ইসলামিক ফাউন্ডেশন প্রেস, ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। তাদেরকে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।
৪ সদস্যের জার্মান প্রতিনিধি দলে ছিলেন ন্যুরেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হ্যারি বের....read more
৩ দিনব্যাপী ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু (Mon, Nov 28th, 2011)
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনারদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের আগারগঁাওস্থ প্রধান কার্যালয়ে শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন ইসলামিক ফাউন্ডে....read more
